নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন
আনন্দ সংবাদ!
আগামী ৩ অক্টোবর, শনিবার উত্তম মঞ্চে নামসা’র বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। এই আয়োজনের প্রধান আকর্ষণ ডাঃ সন্দীপ রায়ের নির্দেশনায় উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় নাটক ‘ছদ্মবেশী’। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। সকল সম্মানিত সদস্য, তাঁদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিদের অনুষ্ঠান শুরু হওয়ার অন্তত ১৫ মিনিট আগে উপস্থিত হয়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। নামসা-র বর্ধিত পরিবারের সম্মিলিত উপস্থিতিতে আমাদের এই প্রচেষ্টা সার্থক ও আনন্দমুখর হয়ে উঠুক।