Sunday, November 29 2026

10 AM - 2 PM
Annual Events

সবার খোঁজ রাখতে রাখতে নিজের খোঁজ নেওয়াটাই অনেক সময় বাকি থেকে যায়। ক্লান্তি সামলাই আরেক কাপ চায়ে, শরীরের কথা এড়িয়ে বলি—‘ভালো আছি।’ অথচ নিজের যত্ন নেওয়াও জরুরি—নিজের মতো চলতে, জীবন উপভোগ করতে, আর প্রিয়জনদের সঙ্গে ভালো থাকতে।

পরিবারকে দেওয়া সেরা উপহারগুলোর একটি—নিজেকে সুস্থ রাখা। সেই যত্নের সুযোগ করে দিতেই NAMSAA বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা শিবির, আগামী রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে।

NAMSAA সদস্য, প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা এবং তাঁদের পরিবারকে আন্তরিক আমন্ত্রণ। পরীক্ষা পরিচালনায় Thyrocare। Arogyam A: ₹৭৫০ | Arogyam B: ₹৯০০। উভয় প্যাকেজের জন্য অন্তত ১০ ঘণ্টা খালি পেটে থাকতে হবে।

সবার জন্য সময় রাখেন। এবার নিজের জন্যও একটু রাখুন।